- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নানা আয়োজনে বড়দিন উদযাপন

স্টাফ রিপোর্টার
নানা আয়োজনে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। বুধবার সকালে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হয়। সুনামগঞ্জ প্রেস বিটারীয়ান গির্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনার। সুনামগঞ্জ প্রেস বিটারীয়ান গির্জার সভাপতি ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। শিশু, নারী ও পুরুষরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন। প্রার্থনায় আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করা হয়।
এরপর এ উপলক্ষে সুমন চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, দিলীপ কুমার মজুমদার, অব. অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডা. মনওয়ার আলী, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, শেলী চৌহান ময়না।
সভায় পর বড়দিনের কেক কাটেন অতিথিরা।

  • [১]