স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সংস্কৃত কলেজের আয়োজনে মহালয়া উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও রতœগর্ভা মা’ দের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে শিক্ষাবিদ পরিমল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দ মহারাজ। সভার পূর্বে দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য সুরঞ্জিন সেনগুপ্ত, ব্যাকরণ শাস্ত্রী গোপেশ রঞ্জন চক্রবতী ও কনক রঞ্জন চক্রবর্তীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিজয় তালুকদার বিজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, রামকৃষ্ণ আশ্রম পরিচালনা
কমিটির সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ, নিখিল রঞ্জন তালুকদার, পরিতোষ দাশ, ডা. কনিকা দাশ।
স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ রঞ্জন চক্রবর্তী।
আলোচনা সভার পর মমতা সরকার, গীতারানী দাশ, গায়ত্রী চৌধুরী, লক্ষ্মী রানী তালুকদার, সুপ্রভা রায় (মরণোত্তর) ও ফুলতি রায়কে রতœগর্ভা মা সম্মাননা প্রদান করা হয়।
এরপর জেলা ব্রাহ্মণ পুরোহিত কল্যাণ সমিতির আহবায়ক সুবিমল চক্রবর্তী চন্দন, সাংগঠনিক সম্পাদক অমিত শংকর চক্রবর্তী, সংগঠনের উপদেষ্টা জ্যোতির্ময় গোস্বামী ৫০ জন দরিদ্র মহিলাদের বস্ত্র বিতরণ করেন।
সবশেষে মহালয়া উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক প্রীতি ভূষণ চক্রবর্তীর পরিচালনায় বুলবুল সঙ্গীত নিকেতনের শিল্পীরা আগমনী সঙ্গীত পরিবেশন করেন।