- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
নানা আয়োজনে জেলা শহরে স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহর থেকেই পুস্পস্তবক অর্পন শুরু হয়। পুস্পঅর্পন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ পৌরসভা, জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা আইনজীবী সমিতি, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগ, ছাত্রদল, সিপিবি, জাসদ, ছাত্রইউনিয়ন, মহিলা পরিষদ, সমকাল সুহৃদ সমাবেশসহ বিভিন্ন সংগঠন।
সকালে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করে পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি, স্কাউট, গার্লসগাইড ও কাবদল।  বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিকালে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনিুষ্ঠিত হয়।

  • [১]