- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নানা কর্মসূচিতে মহান স্বাধীনতা দিবস পালন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সুনামগঞ্জ সদর জাহাঙ্গীরনগর ইউনিয়নের ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীয় উৎসব পালনের লক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।
মহামারী কোভিড-১৯ কারণে মাস্ক পরিধান করে ও সামাজিক দূরত্ব বাজায় রেখে সকালে ঐতিহাসিক ডলুরা শহীদ মাজারে ৪৮ জন বীর শহীদসহ সকল শহীদের প্রতি গভীর সম্মান ও পুষ্পস্তব অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাহিত্য সম্পাদক সৈয়দ দ্বীন ইসলাম, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সৈয়দ মাশরাফি, মোঃ কামাল শিকদার এবং সভাপতি মোঃ শাহ আলম। আলোচনার শেষে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য দেয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আশিকুরজামান ফরহাদ, মোঃ তৌকির আহমেদ, মোঃ রুকন উদ্দিন, মোঃ মনির হোসেন, মোঃ আকাশ মিয়া, কাউছার মিয়া, নবির হোসেন, মোঃ মামুন মিয়া, মোঃ রাসেল মিয়া, মোরাদ মিয়া, মোঃ আনিছ সিকদার, মোঃ রাসেল মিয়া, সৈয়দ মাশরাফি, মোঃ লিটন মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ বায়েজিদ মিয়া প্রমুখ। বিকালে দ্বিতীয় অধিবেশনে ফেনিবিল গ্রামে ৬ বীর মুক্তিযোদ্ধাগণ যথাক্রমে মোঃ লুৎফর রহমান জজ মিয়া,সৈয়দ আলফাজ উদ্দিন, মোঃ ফজলু মিয়া,মোঃ জজ মিয়া, মোঃ সরুজ মিয়া ও মোঃ খোকা মিয়া সাথে মহান স্বাধীনতার স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
-প্রেসবিজ্ঞপ্তি

  • [১]