সুনামগঞ্জ জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও দুপুরের খাবার খাওয়ানো হয়েছে।
শুক্রবার নান্দনিক ফাউন্ডেশনের সৌজন্যে পৌর শহরের নতুন হাসননগর এলাকার রাফিউল কমিউনিটি সেন্টারে ৬০০ জনকে খাওয়ানো হয়। এছাড়াও ৪২৫ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন এবং নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শিলা।
প্রেসবিজ্ঞপ্তি