- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নাম পরিবর্তনে জামালগঞ্জ উদীচীর আবেদন

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে পাকিস্তানের জাতির পিতা কায়দে আজম মোহাম্মদ আলী জিণœাহর নামে ”জিন্নাহ মেমোরিয়েল” সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করার লিখিত ভাবে দাবি জানানো হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত দাবি       
জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি আকবর হোসেন।
আবেদনের অনুলিপি প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য, শিক্ষা সচিব, জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জামালগঞ্জের  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।  
লিখিত আবেদনে পাকিস্তানের জাতির পিতা কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ’র নাম পরিবর্তন করে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে অথবা ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে জামালগঞ্জের সাচনাবাজারের যুদ্ধে শহীদ বীর বীক্রম সিরাজুল ইসলাম এর নামে নামকরণ করার জন্য জোর দাবি জানান।

  • [১]