- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নারকিলা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মিসবাহ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর-জয়নগর সড়ক থেকে নারকিলা প্রাইমারি স্কুল পর্যন্ত এক কিলোমিটার পাকা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
বৃহস্পতিবার বিকালে নির্মাণ কাজের ফলক উন্মোচন উপলক্ষে নারকিলা গ্রামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। জাইকার সহযোগিতায় এইচএফএমএলআইপি-এলজিইডি সুনামগঞ্জ সদর ৫২ লাখ ৪৭ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করবে। এ সময় এমপি পীর মিসবাহ বলেন, গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাট উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। অগ্রাধিকারের ভিত্তিতে সবগুলো গ্রামে পাকা রাস্তা নির্মাণ করে দেয়া হবে।
গ্রামের প্রবীণ ব্যক্তি রাজন মোহন দাসের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা জাপার যুগ্ম-আহবায়ক রশিদ আহমদ,  জাপা নেতা হাজী হেলাল, সদর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মানিক লাল দাস, কাঠইর ইউনিয়নে জাপার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.ফারুক মিয়া, মুক্তিযোদ্ধা মতিলাল দাস পাখি, জেলা জাপা নেতা সাজাদুর রহমান সাজু ইউপি সদস্য জহির মিয়া, রতিন্দ্র দাস, অমর চন্দ্র দাস, উপানন্দ দাস, আব্দুল মুছাব্বির, রকিবুল হাসান রানা প্রমুখ।

  • [১]