- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নারীদের আত্মনির্ভশীল করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে – এমপি মানিক

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সমাজের সর্বস্তরের নারীদের আত্মনির্ভশীল হিসেবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের দুঃস্থ ও অবহেলিত নারীদের প্রশিক্ষণের মাধ্যমে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। বর্তমানে এসব উপার্জক্ষম নারীরা মাথা উঁচু করে সংসারের হাল ধরছে।
তিনি বলেন, বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশের নারীরা কোন অংশেই পিছিয়ে নেই। বর্তমানে এদেশের নারীরা বিমানের পাইলট থেকে সরকারের গুরুত্বপূর্ণ সব সেক্টরে উচ্চ পর্যায় থেকে নিম্ম ধাপ পযর্ন্ত দায়িত্ব পালন করছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার অসহায় ও দুঃস্থ নারীদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্ত্তী, উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ, মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুমন আচার্য্য, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, আনসার-ভিডিপি কর্মকর্তা শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী আহমুদুল হাসান, পিআইও কেএম মাহবুব রহমান, জনস্বাস্থ প্রকৌশলী মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, এসআই মাসুদ রানা, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, গয়াছ আহমদ, সাহাব উদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, এড. সূফি আলম সুহেল, আব্দুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ।
পরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি।

  • [১]