- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নারীরাই আটকে দিল কিশোরীর বাল্য বিয়ে

স্টাফ রিপোর্টার
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহায়তায় পরিচালিত নারীদের সামাজিক সংগঠন পল্লী সমাজের নারীরা এক কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের নলুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, নলুয়া গ্রামের দরিদ্র পরিবারের ১৬ বছর বয়সী এক কিশোরীকে একই এলাকার সৈয়দপুর গ্রামের  বিবাহিত যুবক দুই সন্তানের জনক তোতা মিয়ার কাছে বিয়ে দেয়ার জন্য সব বন্দোবস্ত করেন তার পরিবার। বুধবার দুপুরে বিয়ে দিনক্ষণ ধার্য ছিল। বর তোতা মিয়াও কনের বাবার বাড়িতে চলে আসেন। এদিকে দুই সন্তানের জনক বিবাহিত যুবককে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ওই মেয়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে নারীদের সামাজিক সংগঠন পল্লী সমাজের নারীনেত্রীরা বিয়েতে বাধা দেন। কিন্তু বর তোতা মিয়া বিয়ে করতে কনের পরিবারকে চাপ প্রয়োগ করতে থাকেন। পরে নলুয়া ও বাঘমারা গ্রামের দুই পল্লী সমাজের ৫০-৬০জন মহিলা ওই কিশোরীর বাল্য বিয়েতে বাধা দেন।

  • [১]