- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নারী অধিকার নিয়ে পল্লী সমাজের উদ্যোগে মতবিনিময় সভা

নারীদের ক্ষমতায়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, স্যানিটেসন এবং পল্লী সমাজের মত সংগঠনগুলোর ভিত্তি মজবুতকরণ বিষয়ে শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পল্লী সমাজের উদ্যেগে সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ’র হাছননগরের বাসভবনে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক সাইফুল ইসলামের         
সঞ্চালনায় ও রাবারবাড়ী পল্লী সমাজের সভা প্রধান মোছা. জাহেদা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রশিদ আহমেদ,  ব্র্যাক জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, ধোপাখালী পল্লীসমাজের সভাপ্রধান ফরিদা বেগম, বেরীগাঁও পল্লীসমাজের সভাপ্রধান মাজেদা বেগম।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য আ. কুদ্দুস, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সুনামগঞ্জ সদর উপজেলার মাঠ সংগঠক আব্দুল হাই, আইন সহায়তা কর্মসূচি সিনিয়র উপজেলা ব্যবস্থাপক মতিউল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলার সকল পল্লী সমাজের সভাপ্রধান, সেক্রেটারী ও ক্যাশিয়ার এবং স্থানীয় ব্যক্তিবর্গ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]