- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার
ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট বিষয়ে সুনামগঞ্জে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌরসভার মেয়র নাদের বখত। স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাউন্ডেশন (এসএমই)’র সহযোগিতায় জেলা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
জেলা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি ফৌজি আরা শাম্মীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি দিলারা বেগম ও সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক কলি তালুকদার, সাংগঠনিক সম্পাদক মনোয়ারা বেগম, প্রচার সম্পাদক শিল্পী বেগম, সদস্য সৈয়দা আমিনা আখঞ্জি, সীমা খাসনবীশ, তমা আক্তার, রওশন আরা বেগম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাউন্ডেশন (এসএমই)’র নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র, উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুরুল হক, হিউম্যান চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মাহমুদা আক্তার রুবি, সমন্বয়কারী সালমা জামান, প্রশিক্ষক সাদিয়া নাজনীন। পাঁচদিনের প্রশিক্ষণে সদর উপজেলার ৩০ জন নারী অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নাদের বখত বলেন, নিজের প্রচেষ্টায় আন্তরিকভাবে কাজ করলে অবশ্যই নারীদের সফলতা আসবে। যাঁরা নারী উদ্যোক্তা আছেন তাঁদের জীবনমানের উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে। যাঁরা পৌরসভা থেকে এবার ট্রেড লাইসেন্স গ্রহণ করবেন প্রথম বছর তাঁদেরকে ফ্রিভাবে লাইসেন্স দেয়া হবে। তিনি বলেন, আর্থিকভাবে সহযোগিতা করার যদি কোনো সুযোগ থাকে, তা করার চেষ্টা করব। তবে নারীরা তাঁদের কর্মে আন্তরিকভাবে কাজ করে এগিয়ে যেতে হবে।

  • [১]