নারী ও শিশু ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর শহরের পুরাতন বাসস্টেশনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল’র নেতৃত্বে মানববন্ধনে বক্তারা সারা দেশব্যাপি নারী ও শিশু ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানান ও শাস্তির দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক নূর হোসেন, সুয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সহ সভাপতি সুহেল মিয়া, যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান উদ্দিন, আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মুমিত ইসলাম, হাবিবুর রহমান সহ নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি