স্টাফ রিপোর্টার
নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানি প্রতিরোধে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাকের আয়োজনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক অফিসার মো. জাহাঙ্গীর আলম, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম, ব্রাকের আঞ্চলিক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন প্রমুখ।