- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নারী জনপ্রতিনিধিদের নিয়ে মহিলা পরিষদের মতবিনিময় সভা

‘তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরণ কর্মসূচী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসনে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় হয়েছে। রবিবার সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি গৌরী ভট্টাচার্য্যরে সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার প্রাক্তন সভাপতি শীলা রায়, সহ-সভাপতি নিগার সুলতানা কেয়া, গৌরারং ইউপি সদস্য প্রতিমা রানী দাস, মোল্লাপাড়া ইউপি সদস্য রওশন আরা, রঙ্গারচর ইউপি সদস্য সখিনা বেগম, গৌরারং ইউপি সদস্য সমলা বর্মন, লক্ষণশ্রী ইউপি সদস্য ময়না বেগম, সংগঠনের আন্দোলন সম্পাদক অমিতা রায় প্রমুখ।
সভায় বক্তারা
আগামী দিনে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নারী নির্র্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ করতে সকলকে একতাবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী সম্পা, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, অর্থ সম্পাদক মল্লিকা দাশ, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, প্রচার প্রকাশনা সম্পাদক মীনা পাল, সদস্য আনোয়ারা বেগম, আতিফা ইসলাম সাথী। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]