- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নারী দিবস উপলক্ষে শহরে মানবাধিকার কমিশনের আলোচনা

শহরে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। সোমবার রাতে জেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও কমিশনের সভানেত্রী ফৌজি আরা বেগম শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি জসীম উদ্দিন দিলীপ, মো. ফজলুল হক, এ.কে.এম আবু নাছার,আব্দুল মতিন, অ্যাড. আবুল আশরাফ, মাও.
মুহাম্মদ এমদাদুল হক, সাধারণ সম্পাদক সাংবাদিক আল-হেলাল, যুগ্ম সম্পাদক সাইফুল আলম ছদরুল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক লিপন বৈদ্য, প্রচার সম্পাদক দিলাল আহমদ ও কার্যকরী সদস্য জয়নাল আবেদীন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]