মধ্যনগর সংবাদদাতা
স্ত্রীর উপর নিযার্তনের মামলায় বদরুজ্জামান কাঞ্চন (৩০) এবং তার সঙ্গী গরু চোর চক্রের সদস্য নুর মোহাম্মদ ওরফে পাতলা রাসেল কে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত বদিউজ্জামান কাঞ্চন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে এবং নুর মোহাম্মদ ওরফে পাতলা রাসেল একই ইউনিয়নের খিদিরপুর গ্রামের মৃত ফজল হকের ছেলে।
বুধবার দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের জয়পুর গ্রাম থেকে মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
মামলার বাদি কাঞ্চনের স্ত্রী মোছাম্মৎ কাজল আক্তার বলেন, আমার স্বামী কাঞ্চন একজন মাদকসেবী। সে মাদকের টাকার জন্য আমাকে চাপ দেয়, আমার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে বলে। টাকা আনতে অপারাগতা জানালে শিকল দিয়ে আমার হাত পা বেঁধে শারীরিক ও মানসিকভাবে আমার উপর নিযার্তন চালায়।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, কাঞ্চন কে তার স্ত্রীর উপর নিযার্তনের মামলায় ও তার সঙ্গী পাতলা রাসেল কে গরু চুরির দায়ে গ্রেফতার করা হয়েছে। এরা এলাকায় নানান ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।