স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর অতর্কিতে আক্রমণ, ঘরবাড়ি ভাঙচুর ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি।
শনিবার বিকাল ৪টায় পৌল শহরের আলফাত স্কয়ারে অনু্িষ্ঠত মানববন্ধনে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক শরিফ আশ্রাফি সম্পা, আন্দোলন সম্পাদক অমিতা রায়, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ।