- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নারী নির্যাতন প্রতিরোধে শহরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
‘রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভাল’ এই ¯োগানের মধ্যদিয়ে ১৬ দিন ব্যাপি নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ উপলক্ষ্যে শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও ব্র্যাকের আয়োজনে বুধবার সকালে শহরের আলফাত স্কয়ারে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান।    এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কেয়ার সুনামগঞ্জ রিজিওনাল কার্যালয়ের ব্যবস্থাপক জোবেদা খানম, জেলা ব্র্যাক ব্যবস্থাপক কাইয়ূম উদ্দিন, জেলা ব্র্যাক প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘নারী হল আমাদের কারো বোন, কারো মা, আবার কারো ভাবি। তারা সবাই নারী। তাহলে কেন তারা নির্যাতিত হবে। যৌতুকসহ নানা কারণে তারা নির্যাতনের শিকার হচ্ছেন। এখন বিভিন্ন কর্মে নারীরা এগিয়ে যাচ্ছেন। সমাজে নারীদের এগিয়ে যাওয়াকে যারা বাধাগ্রস্ত করে, তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। তা না হলে আমরা আধুনিক সমাজ থেকে পিছিয়ে পড়বো।

  • [১]