- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নার্সিং ইউনিষ্টিটিউট আমাদের স্বাস্থ্য সেবায় যুগান্তকারী পরিবর্তন আনবে -পীর মিসবাহ এমপি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘অবহেলিত সুনামগঞ্জের স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করে যাচ্ছি। সুনামগঞ্জ সদরে মেডিক্যাল কলেজ, ২৫০ শয্যার হাসপাতালের নতুন ভবন এবং নার্সিং ইউনিষ্টিটিউট আমাদের স্বাস্থ্য সেবায় যুগান্তকারী পরিবর্তন আনবে। স্বাস্থ্য সেবাসহ সকল উন্নয়ন কাজে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। এজন্য সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের মথুরকান্দি গ্রামে তিন দিন ব্যাপী গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারদের আয়োজনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা গণস্বাস্থ্যনগর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার গৌর গোপাল সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা জাপার সহ-সভাপতি ডা. চান মিয়া, জাপা নেতা শাহাজান মিয়া, তোফায়েল আহমদ লিটন, আব্দুল কদ্দুস মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।

  • [১]