- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

না ফেরার দেশে চলে গেলেন পল্লী চিকিৎসক স্বপন কুমার তালুকদার

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণ সুনামগঞ্জের হোমিওপ্যাথিক ডাক্তার শ্রী স্বপন কুমার তালুকদার(৫৬)। তিনি মঙ্গলবার রাত ৯ টায় ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
ডাক্তার স্বপন কুমার তালুকদার দক্ষিণ সুনামগঞ্জ এর জয়কলস ইউনিয়নের ডুংরিয়া (শিবপুর) গ্রামে জন্ম গ্রহন করেন। ৯০ দশক থেকে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন। উপজেলার শান্তিগঞ্জ বাজারে ছিলো তার নিজস্ব চেম্বার। এলাকায় সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন একজন মানবিক ডাক্তার।
হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ স্বপন কুমার তালুকদার এর অকাল মৃত্যুতে উপজেলার সর্বত্রে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্কুল শিক্ষিকা স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।
এদিকে ঢাকা থেকে ডাক্তার স্বপন কুমার তালুকদার এর মরদেহ তার নিজবাড়িতে এসে পৌছালে স্বজনদের আর্তনাদে আশপাশ ভারী হয়ে উঠে। পরে বুধবার বিকেল ৪ টা দিকে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

  • [১]