- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

না-হওয়া কবিতার চিত্রকল্প

মালেকুল হক
বহুকাল ছিলাম না  
কোথায় ছিলাম আমি?

তুমি অপেক্ষার রূপধরে দাঁড়িয়েছিলে
বৃক্ষের মতো একলা প্রান্তরে
আর অনুভূতিগুলো পাতা হয়ে ঝরছিল ।

পাথর-জীবন থেকে
ফিরে গিয়ে দেখি সেখানে
আমির ছায়া অৎ¯্র টুকরো
কুড়িয়ে কুড়িয়ে ভালবাসছে তোমাকে!

  • [১]