- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নিউইয়র্কে সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপিত

নিউইয়র্কে সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫বছর পূর্তি উদযাপিত হয়েছে। ২৮ ডিসেম্বর সন্ধ্যায় জেকসনহাইটের পার্টি হলে ডি. চৌধুরী অসিতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নুরুজ্জামান চৌধুরী শাহী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদরুল আহমদ, আনোয়ার চৌধুরী।
সাগর রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল গনি নজরুল।
বক্তব্য রাখেন অ্যাড. রণেন্দ্র তালুকদার পিংকু, ফাতেমা চৌধুরী স্বপ্না, আশীষ রায়, আহমদ আলী, সুবিনয় দাস, ধনঞ্জয় চৌধুরী, ইকবাল আহমদ, জাহিদ আহমদ, আনু, রাহুল রায়, দিকবিন্দু দে, রেজা আহমদ, অরবিন্দু দে, রিন্টু লাল দাস, নিয়ন চৌধুরী কল্লোল, মনির আহমদ, সুপ্রিয়া চৌধুরী।
আলোচনা সভা শেষে পারমিতা তালূকদার, চন্দ্রশেখর চয়ন, রুনা রায়, সুপ্রিয়া চৌধুরী সংগীত পরিবেশন করেন।

  • [১]