- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নিউজ ২৪’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে  নিউজ২৪ টেলিভিশন এর প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। নিউজ২৪ টেলিভিশনের এর জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসেন রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাবেরা আক্তার, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাবেক সংসদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, সিভিল সার্জন আশুতোষ দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপশ রঞ্জন ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত  
জাহান, জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. রইছউদ্দিন, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট অ্যাড. স্বপন কুমার দেব, অ্যাড. মোহাম্মদ হোসেন তৌফিক চৌধুরী, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাবেক পিপি অ্যাড. শফিকুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. তৈয়বুর রহমান বাবুল, জেলা কৃষক লীগের আহব্বায়ক অ্যাড. মোহাম্মদ আসাদুল্লাহ সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, মহিলা ভাইস-চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই, পশ্চিম বীরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মো. মনোহর মিয়া. জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, প্রথমআলো জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, মাছরাঙ্গ টেলিভিশনের জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, চ্যানেল২৪’র জেলা প্রতিনিধি এআর জুয়েল, আলোকিত বাংলাদেশ’র জেলা প্রতিনিধি আল হেলাল, কবি আলী সিদ্দিকী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরী, পদক্ষেপের এমআইএস কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য অ্যাড. কামাল হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের আহব্বায়ক সোহেল মিয়া, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ স্কাইটস লিডার জিএম তাশহিজ, জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক তাহির আলী তালুকদার, সাবেক ছাত্রনেতা আশরাফুজ্জামান আশরাফ, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ, তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলার আ.লীগ নেতা সঙ্কর রঞ্জন দাস, সৌদি প্রবাসি নেতা সুমন আহমদ, জেলা স্বোচ্ছাসেবকলীগ নেতা অ্যাড. আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. জিয়াউর রহমান, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্র্রন্ট’র আহব্বায়ক অশোক তালুকদার, সদর উপজেলা স্কাউটস’র কমিশনার মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার মোহাম্মদ ফেরদৌস, কোষধ্যক্ষ আবুল কাশেম, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহব্বায়ক মো. রায়হান উদ্দিন, সুনামগঞ্জ ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশন’র সভাপতি আশিকুর রহমান পীর, যুগ্ম-সাধারণ সম্পাদক লিপসন আহমদ, রায়হান তামীম, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদস্য কামরান আহমদ, জেলা ছাত্রলীগ নেতা দুর্জয় দত্ত পুরকায়স্থ, ফটোগ্রাফার কাবির আহমদ বাবু ও বিলাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউজ২৪ এর জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিন।
এর আগে নিউজ ২৪ টেলিভিশন’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

  • [১]