- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নিজের জীবন বিপন্ন করে মানুষকে বাঁচিয়েছেন তিনি

স্টাফ রিপোর্টার
‘আমি তোমাদেরই লোক’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনোয়ার বখত্ নেক’র ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় শহিদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে স্মরণ সভায় বক্তারা বলেন, নিজের জীবন বিপন্ন করে মানুষকে বাঁচাতে গিয়ে আগুনে ঝাঁপ দিয়েছেন মনোয়ার বখত্ নেক। মানুষের দুঃসময়ে নিজের জীবন বাজি রেখে গণমানুষকে সাহায্য করেছেন। মানুষ বিপদে পড়লে নিজের পকেটে টাকা না থাকলে ঘর থেকে সোনাদানা এনে দিয়ে সাহায্য করতেন ।
একতারা শিল্পীগোষ্ঠীর সিনিয়র সহ সভাপতি ঝন্টু তালুকদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সনাক সুনামগঞ্জের সভাপতি ধূর্জটি কুমার বসু, সিনিয়র আইনজীবী ও কলামিষ্ট হোসেন তৌফিক চৌধুরী, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চাঁন মিয়া, শিক্ষাবিদ যোগেশ^র দাশ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রবিউল লেইস রোকেস, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমেদ, মাঞ্জারুল হাসান, পৌর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহ আবু নাসের, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, একাতারা সহ সভাপতি শফিকুল ইসলাম, লিটন সরকার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, নাট্য সম্পাদক আমির হোসেন। স্মরণসভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রোকশান আলম।

  • [১]