মো. আশিক পীর
অনুসন্ধানী সংবাদ পরিবেশনের ফলে এবছর আমেরিকা প্রবাসী সাংবাদিক রণেন্দ্র তালুকদার পিংকুর সৌজন্যে বর্ষসেরা উপজেলা প্রতিনিধির পুরষ্কার পেয়েছেন দৈনিক সুনামগঞ্জের খবরের জামালগঞ্জ অফিস প্রধান আকবর হোসেন। এই সঙ্গে তিনি রণেন্দ্র তালুকদার পিংকু’র দেওয়া ২০ হাজার টাকা পুরস্কারও পেয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে বর্ষপূর্তির আলোচনাসভায় এই পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এই পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণ শেষে সাংবাদিক আকবর ‘এই টাকা ৫ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধা’র চিকিৎসা সেবা এবং ৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে দেয়ার ঘোষণা দেন’।
জামালগঞ্জ উপজেলার অসুস্থ মুক্তিযোদ্ধা হরেন্দ্র দাস, ধীরেন্দ্র দেবনাথ, মদরিছ আলী, আলাল উদ্দিন, সোনাহর বিলালকে ২ হাজার টাকা দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আকবর হোসেন।
উপজেলা পর্যায়ে সেরা প্রতিনিধি মনোনীত করায় খবর পরিবারের বিচারকম-লী এবং প্রবাসী সাংবাদিক রণেন্দ্র তালুকদার পিংকু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক আকবর হোসেন।