স্টাফ রিপোর্টার
ভ্যাট দিবসে উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতির স্বপ্ন দেখতে হবে সকলকেই। এজন্য কর বা ভ্যাট প্রধানের বিকল্প নেই। পদ্মা সেতুসহ সকল উন্নয়ন যজ্ঞই দেশের সারাদেশের ভ্যাট দাতাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্ঠায় হয়েছে। বাংলাদেশ বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে, নিজে ভ্যাট দিতে হবে, অন্যকেও উৎসাহিত করতে হবে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের হাজীপাড়ায় ভ্যাট দিবস উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
আবগারী ও ভ্যাট সার্কেল সুনামগঞ্জ উত্তরের আয়োজনে এই মতবিনিময় সভায় বিপূল সংখ্যক করদাতা উপস্থিত ছিলেন।
রাজস্ব কর্মকর্তা হাফিজুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় রাজস্ব কর্মকর্তা আহমেদ সালাউদ্দিন, রাজস্ব কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।