- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২৮ মার্চ অর্ধদিবস হরতাল সফল করতে জেলা সিপিবির বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার
সারাদেশে চাল, ডাল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল সফল করতে বর্ধিত সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটি।
সোমবার বিকালে পৌর মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।
সভা শেষ অ্যাড. এনাম আহমেদ জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সুনামগঞ্জে হরতাল সফল করতে আগামী ২৬ মার্চ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও র‌্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া ২৭ মার্চ বিকালে লিফলেট বিতরণ ও গণমানুষের কাছে হরতালের প্রচারণ করা হবে। ২৮ তারিখ ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আলফাত স্কয়ারে হরতালের সমর্থনে সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

  • [১]