- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মধ্যনগর উপজেলা কমিটি।
বুধবার বেলা ১১ টায় মধ্যনগর বাজারের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মধ্যনগর সিপিবি’র সভাপতি জয়কৃষ্ণ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সম্পাদক জালাল সুমন, প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড মৌজ আলী, কমরেড সুষেন তালুকদার, ডা. এরশাদ আলী ফকির, নান্টু সরকার, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ, গোপেশ তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা আগামী ২৮ তারেখে বামজোট ঘোষিত সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হরতাল সফল করার আহ্বান জানান।
সমাবেশ শেষে কমিউনিস্ট পার্টির দ্বাদশ কংগ্রসে ভেটেরান কমরেডদের দেওয়া সম্মাননাপত্র। ক্রেস্ট ভেটেরান কমরেড মোজ আলী, জয়কৃষ্ণ সরকার ও সুষেন তালুকদারের হাতে তুলে দেন সুনামগঞ্জ সিপিবি’র সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জালাল সুমন।

  • [১]