স্টাফ রিপোর্টার
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তেল, চাল, ডাল, চিনি, গ্যাসসহ নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের আয় থেকে প্রতিদিনের কেনাকাটার দাম বেড়ে গেছে। এই অবস্থায় দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্য মূল্যের দোকান চালু, মূল্যবৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে রেশনিং ও গণবণ্টন ব্যবস্থা চালুর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমদ, সাধারণ সম্পাদক জালাল সুমন, সাংবাদিক শামস শামীম প্রমুখ।