প্রফেসর কল্পনা তালুকদার
‘একে একে নিভিছে দেউটি’। তাঁর প্রয়ানের খবর শুনে আমার এ কথাটাই মনে হলো। শ্রী রামেন্দু ভূষণ রায়। আমার শ্রদ্ধাস্পদ শিক্ষাগুরু, আমার অতি সম্মানিত সহকর্মী। আমার ছাত্র জীবনে এমন শিক্ষক খুব বেশি দেখিনি। মিতবাক, সুভদ্র, সজ্জন তিনি। চলাফেরায়, বাকচারিতায়, শ্রেণিকক্ষে পাঠদানেÑসবক্ষেত্রে অমায়িক অর্থেই তিনি ছিলেন পরিশীলিত, পরিমিতিবোধসম্পন্ন, ন্যায়নিষ্ঠ একজন মানুষ। মনে পড়ে তিনি বাইসাইকেল করে কলেজে আসতেন। ক্লাসে অত্যন্ত গুরুত্ব দিয়ে পাঠদান করতেন, পরবর্তী ক্লাস থাকলে কমন রুমে বসতেন। কোন সহকর্মী পাশে থাকলে একটুখানি আলাপচারিতায়, বলার চেয়ে শুনতেই বেশি পছন্দ করতেন। ক্লাস শেষে চলে যেতেন বাইসাইকেলে চেপে। পরবর্তীতে তাঁকে সহকর্মী হিসেবে পেয়েছি। এও আমার জন্য গর্বের ব্যাপার। তখন স্যারের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে। আমার যা কিছু জিজ্ঞাসা, জানার উদগ্র আগ্রহ আমাকে দু’জন স্যারের কাছে নিয়ে যেতোÑএকজন রামেন্দু স্যার আর অন্যজন সীতেশ স্যার (সীতেশ রঞ্জন আচার্য্য)। রামেন্দু স্যার বুঝিয়ে দিতেন, বিরক্ত হতেন না। তিনি আমার সাহিত্যপ্রীতির কথা জানতেন। তাঁই তার মনোভাব ছিলো সর্বদাই ইতিবাচক।
আজ তিনি নেই। আলোকবর্তিকা প্রজ্জ্বলিত করতে যিনি নিজের হাতে সলতে পাকিয়েছেন, প্রদীপে তৈল সিঞ্চন করেছেন জীবনের বেশিরভাগ সময় ধরে Ñতাঁর নিজের প্রাণপ্রদীপ আজ নির্বাপিত হলো সৃষ্টির অমোঘ নিয়মে।
আমি আমার প্রিয় শিক্ষাগুরুকে প্রণতি জানাই।
তাঁর আত্মার শান্তি কামনা করি।
লেখক: বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ।