- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নিমিষেই স্তব্ধ বিয়ে বাড়ির আনন্দ

ধর্মপাশা প্রতিনিধি
ভাতিজির বিয়েকে কেন্দ্র করে চলছিল বাড়ি সুসজ্জিতকরণের কাজ। বাড়ি ভর্তি মেহমান। সকলেই আনন্দে মেতেছে। বাড়িকে আলোকিত রাখতে ভাড়া করে আনা হয়েছে জেনারেটর। সেই জেনারেটর ও পল্লীবিদ্যুতের সংযোগ থেকে ঘরের বারান্দায়, বাড়ির উঠানে জ্বালানো হয় বৈদ্যুতিক বাতি। কিন্তু ঘরের বারান্দায় একটি বাতি না জ্বলায় কনের চাচা উসমান খাঁ নিজেই বৈদ্যুতিক ত্রুটির সাড়ানোর কাজে হাত দেন। এ সময় জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় উসমান। আর এতেই নিমিষে স্তব্ধ হয় বিয়ে বাড়ির আনন্দ। গত বুধবার রাত সাড়ে ৮টার ধর্মপাশায় উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামে দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

  • [১]