ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেছেন,‘বর্তমান সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। অবৈধভাবে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণ বহির্ভূত নির্বাচনে তারা ক্ষমতায় এসেছে।’
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, দেখবেন জনগণ আপনাদের একদিনও ক্ষমতায় রাখবে না।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলার পশ্চিম পাগলায় পাগলা হাইস্কুল এন্ড কলেজের হল রুমে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় ও উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খাঁন, জেলা জিয়া নাগরিক ফোরামের সভাপতি জাহির উদ্দিন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. খলিলুর রহমান, দিরাই পৌর ছাত্রদলের সভাপতি ওবায়দুর চৌধুরী মিশু, উপজেলা ছাত্রদল নেতা হুমায়ূন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, আবুল কালাম, নুরুল ইসলাম, তোফায়েল আহমদ, জয়নাল আবেদীন, ক্রীড়া সম্পাদক জাফর সাদেক লেবু, যুবদল নেতা জগলুল আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পূর্ব বীরগাঁও যুবদল সভাপতি সলিব নূর বাচ্ছু, পশ্চিম বীরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, জয়কলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাহেল আহমদ, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু লেইচ, উপজেলা ছাত্রদল নেতা শ্যামল চৌধুরী, মানছুর আহমদ, নূর উদ্দিন, মঈনুল হাসান, নাসির আহমদ, রাজু আহমদ, হারুনুর রশিদ, ফখরুল ইসলাম, কাউছার আহমেদ ও আতিকুর রহমান প্রমুখ।