- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নিরাপত্তার পাশাপাশি পুলিশ সদস্যরা ক্রীড়ায় নৈপুণ্য প্রদর্শন করছে -ডিআইজি

স্টাফ রিপোর্টার
ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম বলেছেন, ‘দেশের নিরাপত্তার রক্ষার পাশাপাশি খেলাধুলায়ও পুলিশ সদস্যরা নৈপুণ্য প্রদর্শন করছেন। জাতীয় পর্যায়ে পুলিশ সদস্যরা ফুটবল, ক্রিকেট, ভলিবল সহ বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে সাফল্য লাভ করছেন। পুলিশ সদস্যদের পুরস্কার ও প্রণোদনা দিয়ে খেলাধূলায় উৎসাহিত করা হয়। আমরা সব সময় ক্রীড়াবিদদের পাশে আছি। যাতে করে আগামীতে তারা আরো ভালো করতে পারেন। আজকের প্রতিযোগিতায় কেউ প্রথম, কেউ দ্বিতীয় আবার কেউ হয়তো শান্তনা পুরস্কার পেয়েছেন। প্রথম ও দ্বিতীয় যারা হতে পারেননি তাদের হতাশ হওয়ার কারণ নেই। আগামীতে ভালো করার সুযোগ রয়েছে তাদের সামনে।’
সুনামগঞ্জ পুলিশ বিভাগের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শনিবার দুপুরে পুলিশ বিভাগের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ পুলিশ লাইনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম। সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দুপুরে আলোচনা সভা ও বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার  
 মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিআইজির সহধর্মীনী সিলেট বিভাগের পুলিশ নারী কল্যাণ (পুনাক) সংস্থার সভানেত্রী সোহেলিয়া আনার রতœা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান, সুনামগঞ্জ পুলিশ সুপারের সহধর্মীনী ডা. আঞ্জুমান রুবীন লাকী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমেন, পিপি অ্যাড. খায়রুল কবীর রুমেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, সিনিয়র অ্যাড. পীর মতিউর রহমান, সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ, জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌলভীবাজার মডেল থানার এসআই পরিমল চন্দ্র দেব ও কনস্টেবল কামনা রানী সরকার।

  • [১]