স্টাফ রিপোর্টার
‘কোন দলীয় সরকারে অধীনেই সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন সম্ভব হবে না, তাই আন্দোলনরে মাধ্যমে নির্দলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে। সেটা শেখ হাসিনা বা খালেদা জিয়ার অধীনে নয়, আমরা চাই একটা নিরপক্ষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।’ সুনামগঞ্জ জেলা বিএনপির কর্মীসভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি আরো বলেন- ‘সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করছে, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে সরকার পদত্যাগ করতে বাধ্য করেছে এতে প্রমাণ হয় বিচার বিভাগে সরকার হস্তক্ষেপ করছে, তিনি আদৌ পদত্যাগ করেছেন কি না, সেটি নিয়েও সন্দেহ রয়েছে।’
শুক্রবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় এসব কথা বলেন তিনি।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় কর্মিসভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হইপ ফজলুল হক আসপিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র দাস, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, দলীয় নেতা নাদীর আহমদ, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, আসম খালেদ, শামছুল হক নমু, আবু হুরায়রা ছাদ মাস্টার, নুরুল হক আফিন্দি, সৈয়দ তিতুমির, ফারুক আহমদ, আনিসুল হক, নূর হোসেন, এটিএম হেলাল, মোনাজ্জির হোসেন সুজন, নজরুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক আতম মিসবাহ্, জেলা জাসাস’এর আহ্বায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক মঈন খান ময়না, জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, জেলা যুবদলের আহ্বায়ক সোহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল নোমান, জেলা শ্রমিক দলের আহ্বায়ক লোকমান হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।