সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণের পূর্ববর্তী ৭ দিন, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরবর্তী ৫ দিন অর্থাৎ ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৩ দিন নির্বাচনী এলাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণকে অস্ত্রসহ চলাচল কিংবা অস্ত্র বহন এবং প্রদর্শন থেকে বিরত থাকার জন্য আদেশ প্রদান করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন গত ১৭ নভেম্বর এই আদেশ প্রদান করেছেন। আদেশে আরও উল্লেখ করা হয়, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারা মতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি, আধাসরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
প্রেসবিজ্ঞপ্তি