- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নির্বাচনী বিরোধের জের-দোয়ারায় চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতার জের ধরে এক চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা ও বাড়ি ঘরে ভাংচুর করার অভিযোগ উঠেছে বিজয়ী চেয়ারম্যান আব্দুল বারির লোকজনের বিরুদ্ধ। শুক্রবার বিকালে নৈনগাঁও গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েক জন আহত হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, শুক্রবার বিকালে গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী নুরুল আমিন ও তার ভাই জিয়াউল হক ঘরের বারান্দায় বসা ছিলেন। এসময় নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বারির লোকজন লাটি সোঠা নিয়ে নূরুল আমিনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় ৩ জন গুরুতর আহত হন। গুরুতর আহত দুই জনকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিয়াউল হকের পেটে দায়ের কোপে গভীর ক্ষত এবং একটি হাত ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার। চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত আজমান আলীকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
নুরুল আমিনের মামা মুহিবুর রহমান বলেন,‘আমার ভাগনা নুরুল আমিন এ নিয়ে দুই বার ইউপি নির্বাচনে প্রার্থী ছিল। আব্দুল বারির পক্ষ থেকে তাকে নির্বচনের আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং মনোনয়ন প্রত্যাহারের জন্য বলা হয়েছিল। মনোনয়ন প্রত্যাহার না করার কারণে তাকে নির্বচনের আগেই মেরে ফেলার হুমকি দিয়েছিল তারা। এব্যপারে আমার ভাগনা নুরুল আমিন দোয়ারাবাজার থানায় একটি অভিযোগও দিয়েছিল।
দোয়ারাবাজার সদর ইউপির চেয়ারম্যান অভিযুক্ত আব্দুল বারি বলেন,‘নূরুল আমিন আমার চাচাতো ভাই। তবে আমার সাথে বা আমার কারো সাথে তাদের কোন ধরনের ঝগড়া বা মারামারি হয়নি। নূরুল আমিনের সাতে তার চাচা ও চাচাতো ভাইদের ঝগড়া হয়েছে। উভয় পক্ষের লোকজন আহত হয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ বলেন,‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

  • [১]