- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নির্বাচনী সহিংসতা ধর্মপাশায় নিহতের খুনীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি
শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে নির্বাচনী সহিংসতায় নিহত কোহিনুর চৌধুরীর (১৮) খুনীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
জানা যায়, ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী হিসেবে কোহিনুর চৌধুরীর বাবা শামসুল হক চৌধুরী মোরগ প্রতীকে ও তৌফিকুল ইসলাম তালুকদার ফুটবল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করেন। ওইদিন ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৫টায় ভোট কেন্দ্র থেকে শামসুল হক চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় প্রতিদ্বন্দ্বি প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদারের সমর্থনকারী ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে শামসুল হক চৌধুরী বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে কোহিনুর চৌধুরীসহ আরো ১০ জন নারী-পুরুষ গুরুতর আহত হন। আহতদেরকে সন্ধ্যা সাড়ে ৭টায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য নিয়ে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার কোহিনুর চৌধুরীকে মৃত হবে ঘোষণা করেন। এ ঘটনায় গত রবিবার নিহতের বাবা শামসুল হক চৌধুরী বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আফজাল মিয়া ও লোকমান মিয়ার নামের দুজনকে গ্রেফতার এক দিনের রিমান্ড শেষে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন শামছুল হক চৌধুরী, আবুল কালাম চৌধুরী, আব্দুর সালাম চৌধুরী, খাইরুল ইসলাম প্রমুখ।

  • [১]