- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নির্বাচনে বিশৃংখলা করলেই কঠোর ব্যবস্থা -জেলা প্রশাসক

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ইউপি নির্বাচনে কোন প্রকার সহিংসতা ও বিশৃংখলা সৃষ্টি করলেই তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইউপি নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রিজাইডিং, সহকারি  প্রিজাইডিং ও পোলিং অফিসার সহ সংশি¬ষ্ট সকলকে সঠিক ভাবে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। ’
রবিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ গণমিলনায়তনে ইউপি নির্বাচনে প্রিজাইডিং, সহকারি  প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘বিশ্বম্ভরপুর একটি শান্তিপ্রিয় উপজেলা, এখানে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস রাখি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন অর রশিদ ও জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ , উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. তালুত, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী ও রিটার্নিং অফিসার ফজলুর রহমান তালুকদার, থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা           
 নির্বাচন অফিসার উত্তম কুমার রায়, দিরাই উপজেলা নির্বাচন অফিসার হাফিজ উদ্দিন প্রমুখ।
এর পর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ইউপি নির্বাচনের আইন শৃংখলা বিষয়ক পরিস্থিতি নিয়ে এক মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

  • [১]