স্টাফ রিপোর্টার
সলুকাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলায় মেম্বার প্রার্থী আব্দুল হাই’র জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় জামিন পেয়েছেন ৫ জন।
বুধবার এই আদেশ প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহীম।
জানা যায়, গত ২৬ ডিসেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ সন্ধ্যায় ১ নম্বর ওয়ার্ডের ভাদেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনায় মেম্বার প্রার্থী শাহপরান জয়ী হন। এসময় আরেক মেম্বার প্রার্থী আব্দুল হাই ও তার লোকজনের সঙ্গে তাদের বাকবিত-া হয়। এক পর্যায়ে একে অপরের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহিরপুরের এসিল্যান্ড মো. আলাউদ্দিন, এস.আই মো. রাশেদুল কবির আহত হন।
এ ঘটনায় গত ২৭ ডিসেম্বর এস.আই মো. বাচ্চু মিয়া বিশ^ম্ভরপুর থানায় এজাহার দায়ের করেন। এতে মৃত আব্দুর রশীদের পুত্র মেম্বার প্রার্থী আব্দুল হাই, আব্দুল হাইয়ের পুত্র সাব্বির হোসেন, প্রিয়, ফজলুর রহমানের পুত্র আল আমিন, রুস্তম আলীর পুত্র নয়ন মিয়া, তাজুল ইসলামের পুত্র মনির হোসেন কে আসামী করা হয়।