স্টাফ রিপোর্টার
দিরাই শাল্লার উপ-নির্বাচন উপলক্ষে সার্বিক পরিস্থিত পর্যবেক্ষণ করতে আজ রবিবার সুনামগঞ্জে আসছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও ব্রিগেঃ (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। আজ বিকাল ৩ টায় সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখবেন তাঁরা। সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশনার আসার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না।