- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে নির্বাচন করতে পারবে না- আফরোজা আব্বাস

স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আফরোজা আব্বাস বলেন, এই আওয়ামী লীগ সরকারের আমলে যত নির্বাচন কমিশন আসুক, কোন নির্বাচন কখনও সুষ্ঠু হবে না। কারণ কোন নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে নির্বাচন করতে পারবে না। তারা সরকারের আজ্ঞাবহ হয়ে থাকবে। সরকারের নিয়ম অনুযায়ী পরের দিনের ভোট আগের দিন রাতে হয়ে যাবে। সুতরাং কোন নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা নেই। অন্তত এই সরকারের অধীনে। আমরা চাই নিরপক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা এবং সেটা ত্বত্তাবধায়ক সরকারের অধীনে। যে ভোট গ্রহণে দেশের প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারবে।
মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন।
এছাড়াও কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সহ—স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল ইসলাম নুরুল, জেলা মহিলা দলের সভাপতি বেগম লুৎফা আনোয়ার, সাধারণ সম্পাদক অ্যাড.হাফেজা ফেরদৌস লিপন প্রমুখ।

  • [১]