- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পূর্ব পাগলার রফিক খান

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত বর্র্তমান চেয়ারম্যান প্রার্থী মো. রফিক খান ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী বরাবরে পাঠানো এক পত্রে তিনি পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্য একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য সভানেত্রী বরাবরে আবেদন জানান তিনি। বুধবার পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. রফিক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বরাবরে পাঠানো পত্রে মো. রফিক খান উল্লেখ করেন,‘আমি দ.সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পূর্ব পাগলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। গত শনিবার কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আমাকে পূর্ব পাগলা ইউনিয়নের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন। কিন্তু রবিবার আমার মা ব্রেইনষ্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এজন্য আমি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমার বদলে অন্য একজনকে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন প্রদান করা হলে তাকে বিজয়ী করতে আমি সর্বান্তক চেষ্টা করব।

  • [১]