হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৬ জানুয়ারি পৌরসভার নির্বাচনে বৈরী পরিস্থিতির কঠিন বাস্তবতার জন্য অংশ গ্রহণ করতে পারেন নি তিনি। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিগত ২ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করি। এই ২ টি নির্বাচনে জনগণের ভালোবাসা, সমর্থন পেয়েছেন তিনি। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
সালাদীন বিবৃতিতে তাঁর পরিবার সুনামগঞ্জের মানুষের খুবই আপন উল্লেখ্য করে বলেন, আমার পরিবারকে সুনামগঞ্জের মানুষ খুব বিশ্বাস করে। সুষ্টু নির্বাচনের মাধ্যমে আপন্রাা আমার বড় ভাই দেওয়ান শামছুল আবেদীনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমার মেজো ভাইকে একবার পৌরসভার চেয়ারম্যান ও চার বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমার আরেক বড় ভাই মরহুম মমিনুল মউজদীনকে টানা ৩ বার সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনাদের জনপ্রিয় হিসেবে পাশে ছিলেন।
এই নির্বাচন তামাশা বলে উল্লেখ করে প্রেসবিজ্ঞপ্তিতে সালাদীন আরো বলেন, আজকে এই তামাশা নির্বাচন থেকে দূরে থাকলেও আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের পরিবারের প্রতি আমনাদের ভালোবাসা সমর্থন সবসময় থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি