- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নির্বাচিত সরকার প্রতিষ্ঠার প্রহর গুণছে দেশবাসী -মিজান

ছাতক প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, সরকার গণতান্ত্রিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও বিএনপিকে বাধা প্রদান করছে। আশ্রিত   
ও ক্ষুুধার্র্ত রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠির সহায়তা দিতে আসা বিএনপির ত্রাণ বিতরণী কার্যক্রমে নির্লজ্জ বাধা প্রদান করে সরকার বাকশালী চরিত্র প্রকাশ করেছে। প্রায় অর্ধ লক্ষ পরিবারকে সহায়তা থেকে বঞ্চিত করে সরকার রোহিঙ্গাদের প্রতি মায়া কান্নার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দেশের কল্যাণে বিনা ভোটের সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না। ভোট প্রদানের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার প্রহর গুনছে দেশবাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৃণমুল পর্যায় থেকে সরকার পতনের আন্দোলন বেগবান করার আহবান জানান তিনি।
মঙ্গলবার দুপুরে দোলারবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. কেপিএম শফিকের সভাপতিত্বে ও যুবদল নেতা সুরমান আলীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম-আহবায়ক নিজাম উদ্দিন, সিলেট মহানগর বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নুরুল আলম, সদস্য আনোয়ার হোসেন ময়না, বিএনপি নেতা মতিউর রহমান, সাদিকুর রহমান, আরব আলী, জাম্মান আহমদ, মুশফিকুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা গৌছ মিয়া, উপজেলা বিএনপি নেতা নুরুল হক, সুন্দর আলী, লুৎফুর রহমান ফারুক, ওসমান আলী, আব্দুল হাসিম, হারিছ আলী, আহমদ আলী, আব্দুল মালিক, আবু সুফিয়ান, আকবর আলী, ইউনিয়ন যুবদলের আহবায়ক আনর আলী।
এছাড়াও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল উদ্দিন, সুহেল উদ্দিন বারী, তারেক আহমদ, নিজাম উদ্দিন, সুজন মিয়া, আবুল হাসান, রুহুল আমিন, জাবেদ আহমদ, বিলাল আহমদ, যুবদল নেতা দেলোয়ার হোসেন, ফখর উদ্দিন, সাজ্জাদ মিয়া, ইসলাম উদ্দিন, মোজাক্কির আলী, আলতাব আলী, আবু লেইছ, আলিম উদ্দিন, মকসুদ মিয়া, ছাত্রদল নেতা শিপলু মিয়া প্রমুখ।

  • [১]