- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নিলাদ্রীর বুকে ভেসে উঠেছে নিখোঁজ ওয়াহিদ পলিনের লাশ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার নিলাদ্রীর বুকে ভেসেঁ উঠেছে নিখোঁজ পর্যটক ওয়াহিদ পলিনের লাশ (২৮)। সোমবার সকাল ৮টার দিকে ৪৮ ঘন্টা পর তার লাশ ঘটনাস্থলের ৩০ গজ উত্তর দিকে ভেসে উঠে। পরে পথচারীরা লাশ পানিতে ভেসে থাকতে দেখে টাঙ্গুয়া হাওরের নিরাপত্তা দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রিট কে বিষয়টি জানালে, তিনি পুলিশ নিয়ে  
 এসে লাশ উদ্ধার করেন। লাশ দেখে নিখোঁজের পিতা গোলাম মোস্তফাসহ তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের আহাজারী দেখে স্থানীয় অনেতেই চোখের পানি ধরে রাখতে পারেননি। লাশ ভেসে উঠেছে সংবাদ পেয়ে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে আশপাশ এলাকার শ’ শ’ নারী পুরুষ তার মরদেহ এক নজর দেখার জন্য ভিড় করে।
নিখোঁজের পর পরই স্থানীয় লোকজন অনেক খোজাখুজি করেও তার সন্ধান না পেয়ে প্রশাসনের পক্ষ থেকে সিলেট থেকে ডুবরি এনে শনিবার রাত ৯টা ১৫ মিনিট থেকে রবিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কয়েক দফা চেষ্টা করে লাশ উদ্ধারে ব্যর্থ হয়। রবিবার বিকালে ডুবরি কবির হোসেন জানান, তার একার পক্ষে খোজেঁ বের করা সম্ভব নয়।
টাঙ্গুয়া হাওরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রিট মো. শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিখোঁজ পর্যটকের মরদেহ ঘটনাস্থলের ৩০ গজ উত্তরে আজ (রবিবার) সকাল ৮টার দিকে ভেসে উঠে। তার মরদেহ পোষ্টমর্টেম করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার সকালে নিখোঁজ ওয়াহিদ পলিনসহ ৫ বন্ধু তাহিরপুর সদর বাজার ট্রলার ঘাট থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া নিয়ে টাঙ্গুয়ার হাওর দেখে সন্ধায় ট্যাকেরঘাট নৌকা ঘাটে ৫ বন্ধু ট্রলারের মধ্যেই রাত্রি যাপন করেন। শনিবার ট্যাকেরঘাট এলাকার দর্শনীয় স্থানগুলো দেখে দুপুর ১টার দিকে নিলাদ্রী ডিসি পার্ক লেকে নিখোঁজ ওয়াহিদ পলিন (২৮), নাহিদ (২৬), রশনি নাহার (২৩), ফেরদৌস বাধন (২২). সহ ৫ বন্ধু গোসল করতে নামেন। গোসল করতে নেমে একপর্যায়ে সাঁতরিয়ে লেকের ভিতরে গিয়ে ৪ বন্ধু কিনারে উঠতে পারলেও নিখোঁজ হন ওয়াহিদ পলিন। ৫ বন্ধুর মধ্যে ৩জন ছেলে এবং ২জন মেয়ে ছিল।

  • [১]