- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে বাইক চলাচল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নির্বাচনী এলাকায় অবাধে মোটরসাইকেল চলাচল করছে। শুক্রবার পৌরশহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় বাইক চলাচল করতে দেখা গেছে।
জানা যায়, আজ শনিবার জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে ৮ অক্টোবর রাত ১২টা থেকে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ স্বাক্ষরিক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনী অটোরিকশা, ইজিবাইক, মাইক্রোবাস, জীপ, কার, বাস, ট্রাক ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন যানবাহন ৯ অক্টোবর রাত ১২টা থেকে পরদিন ১০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।
এদিকে গতকাল সকাল থেকেই শহরের পৌরপয়েন্ট, মুক্তিযোদ্ধা মোড়, ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক, জগন্নাথপুর-সিলেটসহ জগন্নাথপুর পৌরসভার আওয়াধীন সকল রাস্তাঘাটে অবাধে মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, এ বিষয়ে আমরা পদক্ষেপ নেব।

  • [১]