লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর বাজার এলাকায় দুর্গত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। জেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে রবিবার বিকালে বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি ফৌজিআরা বেগম শাম্মী, মুক্তিযোদ্ধা ফজর আলী, সহ সভাপতি কলি তালুকদার আরতি, সাধারণ সম্পাদক মো. শাকিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম সদরুল, নিগার সুলতানা কেয়া, সাংগঠনিক সম্পাদক মো. মহিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জনি রায়, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম সাজু, সদর উপজেলা সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য শিল্পী আক্তার,
আবুললেইছ, তৌহিদুল ইসলাম আরিফ, রফিকুল ইসলাম ও শিব্বির মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি