স্টাফ রিপোর্টার
সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং এলাকায় নুরে মদিনা নৈগাং মাদ্রাসায় ৫ জানুয়ারি বৃহস্পতিবার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল থেকে রাত পর্যন্ত মাদ্রাসা সংলগ্ন মাঠে ওয়াজ ফরমাইবেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ।
এতে প্রধান
অতিথির ওয়াজ ফরমাইবেন বি.বাড়িয়ার মাও. মুফতি রুহুল আমিন সিরাজী। ওয়াজ-মাহফিলে সভাপতিত্ব করবেন রঙ্গারচর হরিনাপাটি মাদ্রাসার মুহতামিম মাও. হাবিবুর রহমান ও নৈগাং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল আজিজ।
ওয়াজ মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম মাও. রুহুল আমিন।