মাওলানা শায়েখ আকবর আলী সাহেব কে পুণরায় বোর্ড সভাপতি মনোনীত করা করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহরের দারুল হাদিস তেঘরিয়া মাদ্রাসার হল রুমে নেজামুল মাদারিস সুনাগঞ্জ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের এক বার্ষিক নির্বাচনী সম্মেলনে সর্ব সম্মতিক্রমে ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সুনামগঞ্জ জেলার প্রায় ২ শত মাদ্রাসা মুহতামিম সাহেবদের পরোক্ষ ভোটে আগামী ৩ বছরের এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সাধারণ সম্পাদক মুফতি শফিকূল আহাদ সাহেব, সহ সম্পাদক মুফতি আজির উদ্দিন সাহেব, সহ সভাপতি মাওলানা শায়েখ মুফতি আব্দুল সোবহান, মাওলানা শায়েখ আব্দুল বছির সাহেব, মাওলানা শায়েখ সৈয়দ ফখরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন দারুল তেঘরিয়া মাদ্রাসার মুহতামিম শায়েখ মাওলানা আনোয়ার হুসাইন সাহেব, গনেশপুর মাদ্রাসার মুহতামিম আব্দুল হান্নান, হাছননগর মাদ্রাসার মুহতামিম মাওলানা দিলওয়ার হুসাইন, টুকেরবাজার মাদ্রাসার মুহতামিম আব্দুল ওয়হাব, ওয়েজখালি মাদ্রাসার মুহতামিম শায়েখ আব্দুল করিম, শাখাইতি মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মালিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি