- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নেতাকর্মীদের সাথে আনিসুল হক’র মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক।
সোমবার বিকালে তাহিরপুর উপজেলা সদরে পবিত্র ঈদ উল আযহা পরবর্তী ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন।
তাহিরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম ও তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম—আহবায়ক এম জিয়াউর রহমান আখঞ্জী’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনিসুল হক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাস্কর রায়, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আশিক মিয়া, যুগ্ম—আহবায়ক উকিল আলী, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরে আলম ফরায়জী, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম,মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, যুগ্ম—আহবায়ক সাইদুর রহমান জিয়া, জেলা যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব মল্লিক, জামালগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম—আহবায়ক এমদাদুল হক হীরন, যুগ্ম আহবায়ক নুরুল আমীন, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ, সিনিয়র সহ—সভাপতি ফজলুল হক, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. শামসুদ্দিন, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল হক, জামালগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম তালুকদার, জামালগঞ্জ উপজেলা যুবদলের সদস্য আসাদ নুর সাদী, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন মিয়া, সদস্য সচিব হাবিবুর রহমান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম শিকদার, তাহিরপুর উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান সংগ্রাম, মধ্যনগর উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার আহবায়ক মোশাররফ হোসেন, তাহিরপুর উপজেলা মৎসজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আল আমীন গণী, বড়দল উত্তর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মোতালিব, জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম—আহবায়ক মেহেদী হাসান বাবর, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম—আহবায়ক এম হাবিবুল্লাহ, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল ইসলাম তপু, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাঞ্চন আহমেদ প্রমুখ।
এসময় তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎসজীবী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]